Home চাকরির খবর জেনে নিন ভাইভাতে যে প্রশ্নগুলো বেশি করা হয়

জেনে নিন ভাইভাতে যে প্রশ্নগুলো বেশি করা হয়

by admin

ইন্টারভিউ হলো একজন চাকরি প্রার্থীর জীবনের সফলতার জন্য অপরিহার্য একটি অধ্যায়। তাই ভাইভা চলাকালীন প্রার্থীকে অবশ্যই কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয়, যাতে ভাইভাটা সবদিক থেকে সফল হয়। কিছু কমন প্রশ্ন রয়েছে যেগুলো প্রায় সব ভাইভাতেই করা হয়ে থাকে। তাই এর জন্য প্রস্তুতি নিন আগেই। তাহলে আপনি ভাইভায় ভালো করতে পারবেন।

নিজের সম্পর্কে বলুন
ভাইভায় প্রায়ই এ প্রশ্নটি করা হয়ে থাকে। প্রশ্নকর্তারা এ প্রশ্নটি করতে ভালোবাসেন, তারা মনে করেন এ প্রশ্নের মাধ্যমে পরীক্ষার্থীর মনের ভয় দূর হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এর বিপরীত চিত্র দেখা যায়। বেশিরভাগ পরীক্ষার্থীই এ প্রশ্নটির উত্তর গুছিয়ে বলতে পারেন না। নিজের সম্পর্কে বলতে গিয়ে অনেকে লাইফস্টোরি বলে থাকেন। কিন্তু প্রশ্নকর্তারা এক্ষেত্রে পরীক্ষার্থীর ৪-৫টি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়, যেমন- নির্দিষ্ট দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে জানতে চান।

You may also like

Leave a Comment