106
দেশের চলতি অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে শিক্ষকদের বেতন লাখ টাকার ওপরে থাকবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিগত কয়েক বছরে ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের ফলে শিক্ষকদের বেতন ইতোমধ্যে দ্বিগুণ হয়েছে বলেও উল্লেখ করে মন্ত্রী।
তবে উন্নয়নের জন্য যে মানের শিক্ষা দরকার তা অর্জন করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। আর এজন্য তিনি শিক্ষকদেরই এগিয়ে আসার আহ্বান জানান।
