Home টেস্ট প্রশ্নবলীঅনার্স ৪৪তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান

৪৪তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান

by admin
BCS 44th Question And Solution

০১. কোন দেশ থেকে ‘আরব বসন্ত’ এর সূচনা হয়?

সমাধান: ২০১০ সালের ১৭ ডিসেম্বর থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে উল্লেখ করা হয়েছে আরব বসন্ত (Arab Spring) হিসেবে। ২০১০ সালের ১৭ ডিসেম্বর জন্ম নেয়া এই আন্দোলন ২০১১ সালের শুরুতে ব্যাপক আকার ধারণ করে তিউনিশিয়ায়। আরব যুবকদের মনে এ আন্দোলন নিয়ে আসে অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক সচেতনতা ও গণতন্ত্রের স্পৃহা। আরব বসন্ত-এর সূতিকাগার হিসেবে খ্যাত দেশ হচ্ছে তিউনিসিয়া। দেশটিতে Jasmine Revolution বা জুঁই বিপ্লব ঘটে ১৪ জানুয়ারি, ২০১১ সালে।

০২. কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?

সমাধান: কৃষ্ণসাগরের উত্তর উপকূল অবস্থিত ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেনের একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। ইউক্রেনের মস্কোপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নপন্থী প্রতিবাদ বিক্ষোভের জেরে পদত্যাগে বাধ্য হন। এর কিছু দিন পরই ক্রিমিয়ায় বিভিন্ন সরকারি দফতর দখল করে নেয় রুশপন্থী বন্দুকধারীরা। একই বছর স্বাধীনতা আন্দোলনের ঘোষণা দেয় ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী মিলিশিয়ারা। এর ফলে সেখানে শুরু হয় যুদ্ধ। পাঁচ বছর ধরে চলা যুদ্ধে নিহত হয়েছে প্রায় ১৪ হাজার মানুষ। প্রায় ১০ লাখ মানুষ বাড়িঘর ছেড়েছে। ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।

০৩. কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?

সমাধান: দক্ষিণ আমেরিকার ক্যারিবিয়ান, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি মহাদেশ। এই মহাদেশের বেশিরভাগ অংশ বনভূমি দ্বারা আবৃত। এই মহাদেশে ১২টি রাষ্ট্র আছে। এদের মধ্যে ১০টি রাষ্ট্র লাতিন: আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে এবং ভেনিজুয়েলা। দুইটি রাষ্ট্র লাতিন নয়। এই দুটি রাষ্ট্রের মধ্যে গায়ানা যুক্তরাজ্যের এবং সুরিনাম নেদারল্যান্ডসের প্রাক্তন উপনিবেশ ছিল।

০৪. বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?

সমাধান: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংগঠন এর Conference of the Parties (COP) এর সর্বশেষ সম্মেলন COP-26 অনুষ্ঠিত হয় ৩১ অক্টোবর – ১২ নভেম্বর ২০২১ পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে।

০৫. বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?

সমাধান: হুগলী নদীর তীর ঘেঁষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্মাণ করা ব্রিটিশ ভারতের সবচেয়ে পুরাতন ও প্রধান বন্দর কলকাতা। ষাটের দশকে নদী থেকে বয়ে আসা বিপুল পলি বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করায় তার প্রতিকারে ভারত সরকার একটি প্রকল্প হাতে নেয় ১৯ ৫১ সালে, যাতে গঙ্গা নদীতে ব্যারেজ নির্মাণ করে একটি বিকল্প খাল দিয়ে গঙ্গার পানিকে হুগলী নদীতে প্রবাহিত করে বন্দরের সঞ্চিত পলিকে স্থানান্তর করা যায়। সেই পরিকল্পনা পরিশেষে বাস্তবায়িত হয় ১৯৭৪-৭৫ সালে ‘ফারাক্কা ব্যারেজ’ নামে। ১৯৭২ সালে ফারাক্কা ব্যারেজের পরিকল্পনা প্রকাশের পর থেকে শুরু হওয়া বিতর্ক, আলোচনা ও সংঘাতের অবসান ঘটে ১৯৯৬ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তির মাধ্যমে। ভারত বাংলাদেশের মধ্য দিয়ে ৫৭ টি অভিন্ন নদী থাকলেও গঙ্গার পানিবণ্টন চুক্তিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক পানিচুক্তি। সব ঠিক থাকলে ১২ ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত তা অব্যাহত থাকবে। এর পরে এই চুক্তির নবায়ন উভয় দেশের উপর নির্ভর করবে।

০৬. কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?

সমাধান: ইউরোপে আয়তন বিবেচনায় রাশিয়ার পর সবচেয়ে বড় দেশ ইউক্রেন। দেশটির আয়তন ৬ লাখ ৩ হাজার ৬২৮ বর্গ কিলোমিটার। রাজধানী কিয়েভ। ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী দেশ। তাই ইউক্রেনকে ‘ইউরোপের রুটির ঝুড়ি’ বলা হয়।

০৭. গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?

০৮. নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?

সমাধান: ডি-৮ এর সদস্য দেশ ৮টি। এগুলো হলোঃ বাংলাদেশ, তুরস্ক, ইরান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, মালয়েশিয়া এবং নাইজেরিয়া। ডি-৮ গঠিত হয় ১৫ জুন ১৯৯৭ সালে।

০৯. World Economic Forum এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

সমাধান: World Economic Forum হচ্ছে জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা। বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ডের দাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত। উল্লেখ্য, ২০২২ সালের ২২ মে সুইজারল্যান্ডের দাভোসে WEF সম্মেলন শুরু হয়ে ২৬ মে শেষ হয়।

১০. তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?

সমাধান: তাসখন্দ চুক্তি হল ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান এর মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি। ঐতিহাসিক এই চুক্তির ফলে ১৯৬৫ সালের পাকিস্তান ও ভারতের মধ্যে রক্তক্ষয়ী ১৭ দিনের যুদ্ধের অবসান ঘটে। তাসখন্দ চুক্তি সম্পাদিত হয় ১০ জানুয়ারি, ১৯৬৬ সালে।

১১. প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?

সমাধান: প্রথাগতভাবে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন বসে।

১২. কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?

সমাধান: আরব-ইসরাইল সংঘাতের প্রেক্ষিতে মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন ১৯৭৮ সালে এখানে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন যা ক্যাম্প ডেভিড চুক্তি নামে পরিচিতি পায়। উল্লেখ্য, ১৯৭৯ সালে ইসরাইলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি করায় আরব লীগ ২৬ মার্চ, ১৯৭৯ সালে মিশরকে বহিষ্কার করে। এই চুক্তির জন্য আনোয়ার সাদাত ও বেগিন ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পান।

১৩. কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?

সমাধান: IUCN এর পূর্ণরূপ International Union for Conservation of Nature. এটি হলো প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সংস্থা। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির সদর দপ্তর গ্লান্ড, সুইজারল্যান্ডে।

১৪. 'নেকড়েযোদ্ধা কূটনীতি' কোন দেশের সাথে সংশ্লিষ্ট?

সমাধান: চীনের ওপর পশ্চিমা কূটনৈতিক আক্রমণের বিরুদ্ধে আগ্রাসী জবাব দেওয়ার জন্য চীনা নেকড়েযোদ্ধা সিনেমার মতো 'উলফ ওয়ারিয়র' নীতি গ্রহণ করা হয়েছে। আর সেই থেকে চীনা বা পশ্চিমা কূটনৈতিক মহলে চালু হয়ে যায় নতুন শব্দ 'উলফ ওয়ারিয়র' বা 'নেকড়েযোদ্ধা কূটনীতি'। গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে চীনের 'উলফ ওয়ারিয়র' বা 'নেকড়েযোদ্ধা' কূটনীতির দিকে। পশ্চিমা বিশ্ব চীনের এই নীতি নিয়ে কঠোর সমালোচনা করছে।

১৫. নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?

সমাধান: ASEAN এর পূর্ণরূপ হলো Association of Southeast Asian Nations. এটি ৮ আগস্ট ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার ১০টি দেশ এই সংস্থার সদস্য। দেশগুলো হলোঃ মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার এবং কম্বোডিয়া।

১৬. মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ' (Concert for Bangladesh) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

সমাধান: ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হওয়া 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' নামের সঙ্গীতানুষ্ঠানের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের এই দিনে পণ্ডিত রবিশংকরের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এ অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।

১৭. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?

সমাধান: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ ২ বছরের জন্য। উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি (স্থায়ী ৫টি এবং অস্থায়ী ১০টি)। স্থায়ী ৫টি সদস্য দেশঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে।

১৮. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?

সমাধান: আন্তর্জাতিক আদালত ২৪ অক্টোবর, ১৯৪৫ (কার্যক্রম শুরু ১৮ এপ্রিল, ১৯৪৬) সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর দি হেগ, নেদারল্যান্ডস। এই আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন এবং তাদের মেয়াদকাল ৯ বছর।

১৯. বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত?

সমাধান: ২০৪১ সালে দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ। নতুন প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১-এ এই লক্ষ্য ঠিক করেছে সরকার। ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি এনইসির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এটি অনুমোদন পায়। বাংলাদেশকে উচ্চ আয়ের উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) অনুমোদন করা হয়েছে।

২০. ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?

সমাধান: রাবাব ফাতিমা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২২ সালের ১ ফেব্রুয়ারিতে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পিবিসির চেয়ার ও ভাইস-চেয়ারদের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ফাতিমা পিবিসির প্রথম নারী হিসেবে এ কমিশনের সভাপতি নির্বাচিত হলেন। জাতিসংঘ ব্যবস্থায় শীর্ষ আর্থিক অবদানকারী এবং শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশগুলোও এ কমিশনের সদস্য।

২১. 'ইতর বিশেষ' বলতে বোঝায়-

সমাধান: 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ 'পার্থক্য বা প্রভেদ'।

২২. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?

সমাধান: নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হলোঃ গো + অক্ষ = গবাক্ষ। এরূপঃ প্র + উঢ় = প্রৌঢ়; কুল + অটা = কুলটা; মার্ত + অণ্ড = মার্তণ্ড; স্ব + ঈর = স্বৈর।

২৩. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-

সমাধান: সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'চাঁদের অমাবস্যা' (১৯৬৪) উপন্যাসে আরেফ আলী নামের এক স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের চেতনাগত জটিলতা উল্লেখ প্রসঙ্গে সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরেছেন। আরেফের মনোগত ক্রিয়া প্রতিক্রিয়াই এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়।

২৪. 'মরণ রে তুঁহু মম শ্যাম সমান।' পঙ্‌ক্তিটির রচয়িতা-

সমাধান: রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রজবুলি ভাষায় রচিত একটি কবিতা হলো 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' (১৮৮৪)। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা হলোঃ 'মরণ রে, তুঁহু মম শ্যাম সমান; আজ সখি মুহু মুহু' ইত্যাদি।

২৫. 'আনোয়ারা' উপন্যাসের রচয়িতার নাম-

সমাধান: 'আনোয়ারা' (১৯১৪) উপন্যাসের রচয়িতা হলেন মোহাম্মদ নজিবর রহমান। এটি তাঁর প্রথম ও জনপ্রিয় একটি উপন্যাস। তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলোঃ 'চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমণি' (১৯১৭), 'পরিণাম' (১৯১৮), 'গরীবের মেয়ে' (১৯২৩), 'দুনিয়া আর চাই না' (১৯২৪) ইত্যাদি।

২৬. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?

সমাধান: অপশন c) তে প্রয়োগগত দিক থেকে শুদ্ধ। কিন্তু, অপশন a) তে 'আমি কারো সাতেও নেই, পাঁচেও নেই'; অপশন b) তে 'আপনি সপরিবারে আমন্ত্রিত'; এবং অপশন d) তে 'সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম' হবে।

২৭. নিচের কোনটি যৌগিক বাক্য?

সমাধান: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো 'এবং, ও, কিন্তু, তবে, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি' ইত্যাদি অব্যয় যোগে সংযুক্ত থাকে। উল্লেখ্য, প্রশ্নের অপশনের a), b) এবং c) প্রত্যেকেই সরল বাক্য।

২৮. ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত?

সমাধান: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমনঃ পিশাচ > পিচাশ; ইংরেজি বাক্স > বাংলা বাস্ক, জাপানি রিকসা > বাংলা রিসকা ইত্যাদি। উল্লেখ্য, দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বতা বা ধ্বনিদ্বিত্ব হলোঃ মুলুক > মুল্লুক।

২৯. 'অর্ধচন্দ্র' কথাটির অর্থ-

৩০. 'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ?

সমাধান: 'খদ্দর ও হরতাল' হলো গুজরাটি শব্দ।

৩১. কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ?

সমাধান: জয় করিবার ইচ্ছা = জিগীষা। উল্লেখ্য, হনন করার ইচ্ছা = জিঘাংসা। জানিবার ইচ্ছা = জিজ্ঞাসা।

৩২. নিচের কোনটি তৎসম শব্দ?

সমাধান: সংস্কৃতের শব্দভাণ্ডার থেকে সব সময়েই প্রয়োজনীয় শব্দাবলি বাংলা ভাষায় গ্রহণ করা হয়। এ ধরনের সংস্কৃত শব্দ যদি অপরিবর্তিত রূপে হুবহু বাংলায় ব্যবহৃত হয় তাহলে সেই শব্দকে তৎসম শব্দ বলা হয়। 'তৎসম' অর্থ তার (তৎ) সমান (সম)। 'তার' অর্থ সংস্কৃতের; অর্থাৎ সংস্কৃতের সমান শব্দই তৎসম। তৎসম শব্দের উদাহরণঃ চন্দ্র, সূর্য, আকাশ, ধূলি, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

৩৩. নিচের কোনটি বাংলা 'ধাতু'র দৃষ্টান্ত?

সমাধান: যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি সেগুলো হলো বাংলা ধাতু। যেমনঃ কাট্, কাঁদ, জান্, নাচ্ ইত্যাদি।

৩৪. ইসলাম ও সুফিবাদের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-

৩৫. শুদ্ধ বানান কোনটি?

সমাধান: সঠিক বানান 'মুমূর্ষু'।

৩৬. নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?

সমাধান: 'অগ্নি' এর সমার্থক শব্দঃ অনল, পাবক, হুতাশন, আগুন, বৈশ্বানর, বহ্নি, দহন, সর্বভুক, কৃশানু, শিখা, হোমাগ্নি, সর্বশুচি, বিভাবসু। উল্লেখ্য, আবীর অর্থ সুগন্ধি রঞ্জক দ্রব্য।

৩৭. 'দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।' এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?

সমাধান: যদি উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠিত করা হয় তবে তাকে অপহ্নুতি অলঙ্কার বলে। যেমনঃ নারী নহ, কাব্য তুমি, তোমা 'পরে কবির প্রসাদ/ কবির কল্পনা মোহে চক্ষে তব ঘনায়েছে ঘোর।

৩৮. 'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত?

সমাধান: পূর্বপদে যদি 'যথা' থাকে তবে এটি অবশ্যই অব্যয়ীভাব সমাস হবে। যেমনঃ যথারীতি = রীতিকে অতিক্রম না করে।

৩৯. 'মৃত্তিকা দিয়ে তৈরি' কথাটি সংকোচন করলে হবে-

সমাধান: উল্লেখ্য, 'তন্ময়' অর্থ আবদ্ধ; শান্ত; মনোনিবেশ করা। 'মন্বয়' অর্থ আত্মবাদী; আত্মপ্রকাশক। 'চিন্ময়' অর্থ জ্ঞানময়।

৪০. 'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী?

সমাধান: 'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চণ্ডী' শিবের স্ত্রী।

৪১. 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?

সমাধান: গোয়ালঘর থেকে উদ্ধার করা হয় 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য'। উল্লেখ্য, এটি মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ। গ্রন্থটির লেখক হলেন বড়ু চণ্ডীদাস। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য ১৩ খণ্ডে রচিত।

৪২. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?

সমাধান: বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। রাজা শিবসিংহ তাকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেন। তার রচিত কয়েকটি বইয়ের নামঃ পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গাবাক্যাবলী, ভাগবত ইত্যাদি।

৪৩. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।' এই মনোবাঞ্ছাটি কার?

সমাধান: 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' এটি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত কবিতার একটি বিখ্যাত উক্তি।

৪৪. নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?

সমাধান: বুদ্ধির মুক্তি আন্দোলন ধর্মীয় ও সামাজিক কুসংস্কারবিরোধী একটি প্রগতিশীল আন্দোলন। ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেনের নেতৃত্বে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। এদের মুখপত্র হিসেবে 'শিখা' নামে একটি পত্রিকা প্রকাশ করত।

৪৫. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?

সমাধান: কাজী নজরুল ইসলাম বাংলাকাব্য জগতে স্বকীয়তাসহ পা রাখেন বিশ শতকের দ্বিতীয় দশকে অগ্নিবীণা (১৯২২) কাব্যগ্রন্থের মাধ্যমে। অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট বারোটি কবিতা আছে। সবগুলো কবিতাই হিন্দু-মুসলিম ঐতিহ্যভিত্তিক।

৪৬. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?

সমাধান: 'শনিবারের চিঠি' ছিল একটি সাপ্তাহিক কাগজ এবং এর মূল স্বত্বাধিকারী ছিলেন অশোক চট্টোপাধ্যায়। যোগানন্দ দাস এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তবে আদ্যোপান্ত শনিবারের চিঠি'র প্রাণপুরুষ ছিলেন কবি-সাহিত্যিক সজনীকান্ত দাস।

৪৭. নিচের কোনটি উপন্যাস নয়?

সমাধান: জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ হলো 'কবিতার কথা' (১৯৫৬)। প্রবন্ধটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। এই প্রবন্ধের বিখ্যাত একটি উক্তি হলো 'সকলেই কবি নন, কেউ কেউ কবি'।

৪৮. 'বাঙালী ও বাঙ্গলা সাহিত্য' গ্রন্থ কে রচনা করেছেন?

সমাধান: 'বাঙালী ও বাঙ্গলা সাহিত্য' গ্রন্থটি রচনা করেছেন আহমদ শরীফ। এই প্রবন্ধটি দুটি খণ্ডে বিভক্ত। ১ম খণ্ডটি ১৯৭৮ সালে এবং ২য় খণ্ডটি ১৯৮৩ সালে প্রকাশিত হয়।

৪৯. 'মনোরমা' বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?

সমাধান: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'মৃণালিনী' (১৮৬৯) হলো তৃতীয় উপন্যাস। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলোঃ মনোরমা, মৃণালিনী, হেমচন্দ্র, পশুপতি।

৫০. 'ব্যক্ত প্রেম' ও 'গুপ্তপ্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

সমাধান: রবীন্দ্রনাথের 'মানসী' কাব্যগ্রন্থ রবীন্দ্রকাব্য প্রয়াসের এমন একটি কাব্যিক সংযোজন, যেখানে রবীন্দ্রকাব্যদর্শন প্রেমচেতনা, নিসর্গবোধ, নারীভাবনা, স্বদেশচেতনা ও বিশ্বাত্ববোধের অনুভাবনাসহ আত্মিক অনুধাবনের দূরগামিতা অভিমুখী হয়ে তাঁর কাব্যযাত্রাকে বিস্তৃতির প্রাঙ্গণে আহ্বান জানিয়েছে। 'ব্যক্তপ্রেম' ও 'গুপ্তপ্রেম' মানসী কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত।

৫১. 'অভীক' রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?

সমাধান: উল্লেখ্য, 'নষ্টনীড়' গল্পের নায়ক হলেন 'অমল'; 'নামঞ্জুর' গল্পের নায়িকা হলেন 'অমিয়া' আর 'ল্যাবরেটরি' গল্পের নায়ক হলেন 'নন্দকিশোর'।

৫২. 'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে'। কার রচিত পঙ্ক্তি?

সমাধান: কবি কামিনী রায় রচিত 'পরার্থে' কবিতা হতে চরণ দুটি চয়ন করা হয়েছে।

৫৩. 'খোকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র?

সমাধান: মাহমুদুল হকের 'জীবন আমার বোন' বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস হলেও এর নায়ক-চরিত্র দেশের পরিস্থিতি সম্পর্কে অনেকটা নিস্পৃহ, যুদ্ধকে সে এড়িয়ে চলতে চেয়েছে।

৫৪. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?

সমাধান: সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটকগুলি হলোঃ 'বহিঁপীর', 'তরঙ্গভঙ্গ', 'সুড়ঙ্গ', 'উজানে মৃত্যু'।

৫৫. মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' একটি-

সমাধান: মীর মশাররফ হোসেন রচিত 'বিষাদসিন্ধু' উপন্যাসটি মোট তিন খণ্ডে রচিত। প্রথম খণ্ড মহররম পর্ব (১৮৮৫), দ্বিতীয় খণ্ড উদ্ধার পর্ব (১৮৮৭) এবং তৃতীয় খণ্ড এজিদবধ পর্ব (১৮৯০)।

৫৬. 'By and large' means

সমাধান: By and Large = মোট কথা; সামগ্রিকভাবে = Mostly. কিন্তু, Everywhere অর্থ সর্বত্র; Very large অর্থ অনেক বড়।

৫৭. Francis Bacon is an illustrious _____

সমাধান: Francis Bacon হলেন একজন বিখ্যাত Essayist. ইংরেজি ভাষায় প্রবন্ধসাহিত্য রচনা করে তিনি প্রবন্ধ সাহিত্যের জনক হয়ে আছেন।

৫৮. 'He could not win but learnt a lot.' Which part of speech is the word 'but'?

সমাধান: উল্লিখিত বাক্যে 'but' হলো Adversative conjunction. দুটি ভাবের মধ্যে তুলনা বোঝাতে এই ধরনের Adversative conjunction ব্যবহৃত হয়।

৫৯. Select the appropriate preposition: 'Are you doing' anything special _____ the weekend?

সমাধান: নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে 'at' বসে থাকে। যেমনঃ At the weekend (সপ্তাহ শেষে), At dawn (ভোরে), At noon (দুপুরে), At the moment (মুহূর্তে) ইত্যাদি।

৬০. What is the plural form of 'sheep'?

সমাধান: কতগুলো Noun এর Singular এবং Plural form একই। যেমনঃ Apparatus, cannon, crops, deer, gross, means, piece, salmon, series, sheep, species, swine ইত্যাদি।

৬১. 'Sweet are the uses of adversity' is quoted from Shakespeare's -

সমাধান: Shakespeare রচিত As you like it (যেমন তোমার পছন্দ) মূলত একটি প্রেমবিষয়ক নাটক। এখানে, Sweet are the uses of adversity কথাটি উল্লেখ আছে।

৬২. 'To get along with' means -

সমাধান: To get along with = পরিস্থিতির সাথে মানিয়ে নেয়া = to adjust. কিন্তু, To interest অর্থ আগ্রহ প্রকাশ করা। To accompany অর্থ সঙ্গে যাওয়া বা সঙ্গী হওয়া। To walk অর্থ হাঁটতে।

৬৩. The synonym for 'panoramic' is -

সমাধান: Panoramic অর্থ দৃশ্য বা চিত্র সংক্রান্ত। Scenic অর্থ দৃশ্য সম্বন্ধীয়। Narrow অর্থ সংকীর্ণ। Limited অর্থ পরিমাণে অল্প। Restricted অর্থ সীমাবদ্ধ।

৬৪. The antonym for 'slothful' is -

সমাধান: Slothful অর্থ অলস; কুঁড়ে। Energetic অর্থ কর্মশক্তিসম্পন্ন; উদ্যমশীল। কিন্তু, Playful অর্থ ক্রীড়াপরায়ণ। Sluggish অর্থ মন্থরগতি। Quarrelsome অর্থ ঝগড়াটে।

৬৫. Alexander Pope's 'Essay on Man' is a _____

সমাধান: Alexander Pope হলেন The Augustan Period এর একজন Mock Heroic Poet. তাঁর রচিত দুটি বিখ্যাত গ্রন্থ হলো 'The Rape of the Lock' এবং 'Dunciad'. তাঁর রচিত 'An Essay on Man' কবিতার Theme হলো To vindicate the ways of God to man.

৬৬. What is the verb form of the word 'ability'?

সমাধান: Ability অর্থ সামর্থ্য বা সক্ষমতা। এর Verb হলো Enable যার অর্থ সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।

৬৭. The word 'equivocation' refers to _____.

সমাধান: Equivocation অর্থ যেকোন কথার দুটি অর্থ হয় এমন ভাবে বা বাকচাতুরী। এটাকে অপশন b) দ্বারা Replace করা যায়। কিন্তু, Stating like an author অর্থ লেখকের মতো করে প্রকাশ বা বর্ণনা করা।

৬৮. "Life's but a walking shadow, a poor player, That struts and frets his hour upon the stage, And then is heard no more;" These memorable lines in Shakespearean tragedy are spoken by -

সমাধান: ম্যাকবেথের বলা এই উদ্ধৃতিটির অর্থ হল জীবন সংক্ষিপ্ত এবং অর্থহীন। এখানে ম্যাকবেথ জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে মন্তব্য করেছেন। ম্যাকবেথ তার স্ত্রীর মৃত্যুর কথা জানার পরপরই এই কথাগুলো বলে।

৬৯. Which of the following words is spelt correctly?

সমাধান: Authoritative অর্থ অধিকার আছে এমন।

৭০. Find out the active form of the sentence: 'By whom can our country be saved?'

সমাধান: Passive বাক্যে By whom + tense অনুযায়ী Auxiliary verb + subject + verb এর Past participle + ? থাকলে তাকে নিচের নিয়মে Active করতে হয়ঃ Who + Tense অনুযায়ী Auxiliary verb + subject + ? বাক্যের অর্থঃ কে আমাদের দেশ রক্ষা করতে পারে?

৭১. "All changed, changed utterly: A terrible beauty is born." This extract is taken W. B. Yeats' poem titled _____

সমাধান: ১৯২৩ সালে প্রথম আইরিশ হিসেবে নোবেল প্রাপ্ত William Butler Yeats এর একটি বিখ্যাত সাহিত্যকর্ম হলো Easter - 1916. এই কবিতায় তিনি আয়ারল্যান্ডকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের জয়গান গেয়েছেন। উল্লিখিত চরণদুটি এই কবিতার অংশ।

৭২. Identify the correct passive form: 'Do not close the door.'

সমাধান: Imperative sentence এ কোন আদেশ, উপদেশ বা অনুরোধ ব্যক্ত হয়। Negative বাক্যের ক্ষেত্রে Passive হয় নিচের নিয়মেঃ Let not + Object (Subject হবে) + be + V(p.p). বাক্যের অর্থঃ দরজাটি বন্ধ করা হোক।

৭৩. The poetic drama 'Murder in the Cathedral' was written by _____.

সমাধান: T. S. Eliot এর বিখ্যাত কবিতা "The Waste Land" এর জন্য 1948 সালে নোবেল পুরস্কার পান। তার উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম হলোঃ i) The Hollow Men, ii) Ash Wednesday, iii) Murder in the Cathedral, iv) Gerontion.

৭৪. 'All for Love' is a drama written by_

সমাধান: John Dryden ছিলেন একজন Neo-classical Period এর লেখক। তাঁর লেখা সবচাইতে বিখ্যাত নাটক হলো 'All for love' লিখা হয়েছিল Blank verse (অমিত্রাক্ষর ছন্দ) ব্যবহার করে।

৭৫. Sitting happily, the chicken laid eggs. The underlined part is a/an

সমাধান: যে Clause principle clause এর সাহায্য ছাড়া একাকী অর্থ প্রকাশ করতে পারে না তাকে Subordinate clause বলে। এখানে উল্লিখিত, বাক্যে Sitting happily (আরামে বসে) বাক্যাংশটি একাকী কোনো অর্থই প্রকাশ করতে পারছে না। এর অর্থ প্রকাশের জন্য Principle Clause (The chicken laid eggs) এর সাহায্য দরকার হচ্ছে।

৭৬. Caliban is an important character from Shakespeare's-

সমাধান: The Tempest হলো Shakespeare রচিত একটি Comedy নাটক। নাটকটির চরিত্রগুলো হলোঃ Antonio, Prospero, Miranda, Caliban, Alonso, Ferdinand, Sebastian.

৭৭. What kind of noun is 'river'?

সমাধান: Common noun দ্বারা এক শ্রেণির ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ বা Common নাম বুঝায়। কাজেই এখানে Padma হলো Proper noun আর River হলো Common noun.

৭৮. 'Caesar and Cleopatra' is _____

সমাধান: George Bernard Shaw হলেন William Shakespeare এরপর ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত নাট্যকার। তাঁর বিখ্যাত সাহিত্য কর্মগুলি হলোঃ Drama: Caesar and Cleopatra (play), Man and Superman (comedy), Arms and the Man (play) ইত্যাদি।

৭৯. Identify the right tense: 'My father _____ before I came'.

সমাধান: Before এর পূর্বে Past Perfect Tense হয় এবং Before এরপরে Past Indefinite Tense হয়। বাক্যের অর্থঃ আমি আসার আগে বাবা চলে গিয়েছিলো।

৮০. Which of the following words is spelt incorrectly?

সমাধান: ভুল বানান হলো reminescence। সঠিক বানান হবে Reminiscence (স্মৃতিচারণ; অনুস্মরণ)।

৮১. Who wrote the picaresque novel titled "Tom Jones"?

সমাধান: Henry Fielding এর কিছু বিখ্যাত উপন্যাস হলোঃ An Apology for the Life of Mrs. Shamela Andrews, Joseph Andrews, Tom Jones (novel).

৮২. The story of 'Moby Dick' centres on-

সমাধান: হারমান মেলভিল ছিলেন একজন আমেরিকান ঔপন্যাসিক। আমেরিকান নবজাগরণ যুগের সাহিত্যিক মেলভিল টাইপি (১৮৪৬) ও মবিডিক (১৮৫১) গ্রন্থ দুটির জন্য সর্বাধিক পরিচিত। মবিডিক ছিল একটি তিমি (whale) শিকার-সংক্রান্ত উপন্যাস।

৮৩. 'He prayeth best, who loveth best.' Who said it?

সমাধান: Samuel Taylor Coleridge হলেন Romantic age এর একজন শক্তিশালী লেখক। তাঁর বিখ্যাত কবিতা হলোঃ 'The Rime of the Ancient Mariner'. এই কবিতায় তাঁর বিখ্যাত উক্তিটি রয়েছেঃ "He prayeth best, who loveth best All things both great and small." (জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর)।

৮৪. The controlling sentence of a paragraph is known as -

সমাধান: কোনো অনুচ্ছেদের (Paragraph) শিরোনাম বা মূলভাব নির্ধারণকারী বাক্যই হলো Topic sentence.

৮৫. Choose the correct comparative form of the sentence: 'Very few boys are as industrious as Zaman.'

সমাধান: Positive বাক্যে Very few + plural subject + plural verb + as/so + positive form + as + subject থাকলে, তার Comparative degree হবে: Subject + verb + comparative form + than most other + subject(plural).

৮৬. Identify the appropriate preposition: Your opinion is identical _____ mine.

সমাধান: বাক্যে এক বা অভিন্ন বুঝাতে identical এর পর with বসে। বাক্যের অর্থঃ তোমার মতই আমার মত।

৮৭. 'Paradise Lost' attempted to _____

সমাধান: আপসহীন সংগ্রামী সেনানায়ক John Milton মূলত তার 'Paradise lost' মহাকাব্যের জন্য বিখ্যাত। এই কাব্যের থিম হলোঃ Justify the ways of God to men. এই কাব্যের প্রধান চরিত্র হলো শয়তান। John Milton এর একটি উল্লেখযোগ্য Elegy হলো Lycidas.

৮৮. "Oh, lift me as a wave, a leaf, a cloud! I fall upon the thorns of life! I bleed!" The extract is taken from P. B. Shelley's poem

সমাধান: Percy Bysshe Shelley ছিলেন Romantic age এর একজন বিখ্যাত Romantic কবি। তাঁকে Revolutionary Poet বলা হয়। তাঁর বিখ্যাত কিছু সাহিত্যকর্ম হলোঃ Adonais, Ode to the West Wind, Ode to a Skylark, The Cloud.

৮৯. Who wrote the short story "The Ant and the Grasshopper"?

সমাধান: W. Somerset Maugham ছিলেন একজন বিখ্যাত Novelist and Short story writer. তাঁর বিখ্যাত উপন্যাসগুলো হলোঃ Cakes and Ale, The Razor's Edge, Of Human Bondage. তাঁর বিখ্যাত একটি ছোট গল্প হলো 'The Ant and the Grasshopper'.

৯০. The word 'vital' is an/an _____

সমাধান: Vital (adj) অর্থ জীবনীয়; জীবনদায়ক। এর Noun হলো Vitality এবং Verb হলো Vitalize.

৯১. 2 log10 5 + log10 36 - log10 9 = ?

সমাধান: 2 log10 5 + log10 36 - log10 9
= log10 52 + log10 36 - log10 9
= log10 25 + log10 36 - log10 9
= log10 (25 × 36 / 9)
= log10 100 = log10 102 = 2 log10 10 = 2 × 1 = 2

৯২. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান: ধরি, বিক্রয়মূল্য x টাকা।
∴ ক্রয়মূল্য 2x টাকা।
∴ ক্ষতি হয় = 2x - x = x টাকা।
∴ শতকরা ক্ষতি হয় = (x / 2x × 100)% = 50%

৯৩. একটি ফাংশন f: R → R, f(x) = 2x + 1 দ্বারা সংজ্ঞায়িত হলে f-1(2) এর মান কত?

সমাধান: ধরি, y = f(x) = 2x + 1
এখানে, y = f(x) ⇒ x = f-1(y)
আবার, y = 2x + 1 ⇒ 2x = y - 1 ⇒ x = (y - 1) / 2
⇒ f-1(y) = (y - 1) / 2
⇒ f-1(x) = (x - 1) / 2
∴ f-1(2) = (2 - 1) / 2 = 1/2

৯৪. ABC ত্রিভুজে B কোণের পরিমাণ 48° এবং AB = AC। যদি E এবং F AB এবং AC কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A + ∠AFE = ?

সমাধান: ABC ত্রিভুজে AB = AC বলে ∠B = ∠C = 48°
∠A + ∠B + ∠C = 180° ⇒ ∠A + 48° + 48° = 180° ⇒ ∠A = 84°
যেহেতু EF || BC, তাই অনুরূপ কোণ ∠AFE = ∠C = 48°
অতএব, ∠A + ∠AFE = 84° + 48° = 132°

৯৫. যদি log10 x = -1 হয়, তাহলে নিচের কোনটি x এর মান?

সমাধান: দেয়া আছে, log10 x = -1
⇒ 10-1 = x
⇒ x = 1/10 = 0.1

৯৬. যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে-

সমাধান: দেয়া আছে, ১ম পদ a = -5 এবং সাধারণ অন্তর = d
ধারার ৪র্থ পদ a + 3d = 16
⇒ -5 + 3d = 16 ⇒ 3d = 21 ∴ d = 7
এখন, ২য় পদ p = a + d = -5 + 7 = 2
এবং ৩য় পদ q = a + 2d = -5 + 14 = 9
∴ p = 2 এবং q = 9

৯৭. i-49 এর মান কত?

সমাধান: আমরা জানি, i2 = -1, i4 = 1 এবং i3 = -i
i-49 = 1 / i49 = 1 / (i48 × i) = 1 / ( (i4)12 × i ) = 1 / (1 × i) = 1/i
লব ও হরকে i দ্বারা গুণ করে পাই: i / i2 = i / -1 = -i

৯৮. ১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?

সমাধান: ১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় = √(১৮ × ৭২)
= √(৯ × ২ × ২ × ৩৬)
= √(৯ × ৪ × ৩৬) = ৩ × ২ × ৬ = ৩৬

৯৯. 1 - 1 + 1 - 1 + 1 - 1 + ........ + n সংখ্যক পদের যোগফল হবে-

সমাধান: এখানে, n = জোড় সংখ্যা হলে প্রদত্ত রাশির মান শূন্য (0) হবে। আর n = বিজোড় সংখ্যা হলে প্রদত্ত রাশির মান এক (1) হবে। অপশন (d)-তে n এর মান জোড় বা বিজোড় বসালে এই শর্তটি সিদ্ধ হয়। যেমন n=2 হলে: 1/2 [1 - 1] = 0.

১০০. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?

সমাধান: আমরা জানি, সুষম বহুভুজের অন্তঃকোণ + বহিঃকোণ = ১৮০°
∴ বহিঃকোণ = ১৮০° - ১৬৮° = ১২°
∴ বাহুর সংখ্যা = ৩৬০° ÷ বহিঃকোণ = ৩৬০° ÷ ১২° = ৩০ টি।

১০১. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সে. মি. এবং উচ্চতা x সে. মি. হলে x এর মান কোনটি?

সমাধান: আমরা জানি, সমবাহু ত্রিভুজের উচ্চতা = (√3 / 2) × a (যেখানে a হলো বাহুর দৈর্ঘ্য)।
প্রশ্নমতে, a = 2। তাহলে উচ্চতা x = (√3 / 2) × 2 = √3 সে. মি.।

১০২. যদি 4√x3 = 2 হয়, তাহলে x32 = ?

সমাধান: দেয়া আছে, 4√x3 = 2
⇒ x34 = 2
উভয় পক্ষকে বর্গ করে পাই, (x34)2 = 22
⇒ x32 = 4

১০৩. P(A) = 13 , P(B) = 34 , A ও B স্বাধীন হলে, P(A ∪ B) এর মান কত?

সমাধান: A এবং B স্বাধীন ঘটনা হলে, P(A ∩ B) = P(A) × P(B) = 1/3 × 3/4 = 1/4
আমরা জানি, P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
= 1/3 + 3/4 - 1/4 = (4 + 9 - 3) / 12 = 10 / 12 = 5/6

১০৪. বাস্তব সংখ্যায় |3x + 2| < 7 অসমতাটির সমাধান:

সমাধান: দেয়া আছে, |3x + 2| < 7
⇒ -7 < 3x + 2 < 7
⇒ -7 - 2 < 3x < 7 - 2
⇒ -9 < 3x < 5
⇒ -3 < x < 5/3

১০৫. 6a2bc এবং 4a3b2c2 এর সংখ্যা সহগের গ.সা.গু. নিচের কোনটি?

সমাধান: ১ম রাশির সংখ্যা সহগ = 6 এবং ২য় রাশির সংখ্যা সহগ = 4।
যেহেতু প্রশ্নে শুধু "সংখ্যা সহগের গ.সা.গু." জানতে চেয়েছে, তাই 6 ও 4 এর গ.সা.গু. হবে 2। যেহেতু অপশনে শুধু 2 নেই, তাই উত্তর হবে 'কোনোটিই নয়'।

১০৬. বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

সমাধান: বাংলাদেশের সবচেয়ে বড় কয়লাখনি হলো দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনি। এখান থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

১০৭. কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?

সমাধান: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। অনেক পাললিক শিলার মধ্যে নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়।

১০৮. নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?

সমাধান: বন্যা, ঘূর্ণিঝড় বা খরার মতো দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের মাধ্যমে দেওয়া সম্ভব হলেও, ভূমিকম্পের কার্যকর কোনো পূর্বাভাস এখন পর্যন্ত বিজ্ঞানীরা দিতে সক্ষম হননি।

১০৯. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল?

সমাধান: দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের প্রশমন (Mitigation) স্তরটি সবচেয়ে বেশি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। কারণ এতে স্থায়ী অবকাঠামো নির্মাণ এবং দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

১১০. কোনটি নবায়নযোগ্য সম্পদ?

সমাধান: সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্রস্রোত, জলবিদ্যুৎ ইত্যাদি হলো নবায়নযোগ্য শক্তি। এর উৎস অফুরন্ত। অন্যদিকে গ্যাস, কয়লা হলো অনবায়নযোগ্য শক্তি।

১১১. নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?

সমাধান: বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হলো তিতাস (ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত)। আর দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে।

১১২. বাংলাদেশে জি-কে প্রকল্প একটি-

সমাধান: গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প বা জি-কে (G-K) প্রকল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি সেচ প্রকল্প, যার আওতায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা এবং ঝিনাইদহ জেলা রয়েছে।

১১৩. COP 26 এ COP মানে কী?

সমাধান: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংগঠন এর Conference of the Parties (COP) এর ২৬তম সম্মেলন COP-26 অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।

১১৪. বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?

সমাধান: দেশের সম্ভাবনাময় সুনীল অর্থনীতির (ব্লু-ইকোনমি) সুফল ঘরে তুলতে সরকার কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। এর মধ্যে সমুদ্র দূষণ, ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন, সামুদ্রিক সম্পদের পরিমাণ নির্ধারণের অভাব ইত্যাদি রয়েছে। 'ঘন ঘন বন্যা' সরাসরি ব্লু-ইকোনমির চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত নয়।

১১৫. ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?

সমাধান: ১৭৮৭ সালে আসামের ভূমিকম্পের (যা ডাউকি ফল্ট বরাবর সংঘটিত হয়) কারণে ব্রহ্মপুত্র নদী তার গতিপথ পরিবর্তন করে যমুনা নদী দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে।

১১৬. সুপরিবাহী পদার্থে Valence band এবং Conduction band -

সমাধান: সুপরিবাহী পদার্থে যোজন ব্যান্ড (Valence band) এবং পরিবহন ব্যান্ড (Conduction band) একে অপরের সাথে ওভারল্যাপ (Overlap) করে বা মিশে থাকে, যে কারণে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে।

১১৭. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে-

সমাধান: ফটোগ্রাফিক প্লেটে সিলভার ব্রোমাইডের (AgBr) আবরণ থাকে, যা আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে ছবি ধারণ করতে সাহায্য করে।

১১৮. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?

সমাধান: বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রোজেনের অক্সাইড তৈরি করে যা বৃষ্টির পানির সাথে মিশে নাইট্রিক এসিড হিসেবে মাটিতে পড়ে এবং উদ্ভিদের জন্য নাইট্রোজেন সার হিসেবে কাজ করে।

১১৯. ফলিক এসিডের অন্য নাম কোনটি?

সমাধান: ফলিক এসিড এক ধরনের ভিটামিন 'বি' কমপ্লেক্স, যার অন্য নাম ভিটামিন বি-৯।

১২০. যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে তা হলো-

সমাধান: হাম ভাইরাসে আক্রান্ত শিশুদের ভিটামিন 'এ' এর অভাব দেখা দিতে পারে, যা গুরুতর হলে শিশু অন্ধ হয়ে যেতে পারে।

১২১. শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়-

সমাধান: রাতকানা রোগ ও অপুষ্টি দূরীকরণে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী শিশুদের বছরে দুইবার ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়।

১২২. ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো-

সমাধান: ব্যাকটেরিয়ার মধ্যে Flagella বা ফ্ল্যাজেলা নামক লেজের মত অংশ থাকে যা তাদের তরল মাধ্যমে চলাচলে বা গতিশীলতায় সাহায্য করে।

১২৩. 'কেপলার - 452 বি' কী?

সমাধান: নাসার কেপলার স্পেস টেলিস্কোপ দিয়ে পৃথিবীর সাথে আকার-প্রকারে মিল রয়েছে এমন একটি গ্রহ আবিষ্কৃত হয়েছে যার নাম দেওয়া হয়েছে 'কেপলার-৪৫২ বি'।

১২৪. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি-

সমাধান: ধারালো যন্ত্রপাতি (যেমন: কাঁচি, স্ক্যালপেল) বয়লিং করলে ধার নষ্ট হয়ে যেতে পারে, তাই এগুলোকে জীবাণুমুক্ত করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো কেমিক্যাল স্টেরিলাইজেশন।

১২৫. সাবানের আয়নিক গ্রুপ হলো-

সমাধান: সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এর আয়নিক গ্রুপটি হলো কার্বক্সিলেট আয়ন, অর্থাৎ COO-Na+ বা COO-K+.

১২৬. কোন জোড়াটি বেমানান?

সমাধান: ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক সর্বপ্রথম ১৬৭৫ খ্রিস্টাব্দে বৃষ্টির পানির মধ্যে নিজের তৈরি সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। আর রবার্ট হুক ১৬৬৫ সালে কোষ আবিষ্কার করেন। তাই অপশন (c) বেমানান।

১২৭. এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান-

সমাধান: এনজাইম হচ্ছে এক প্রকার জৈব অনুঘটক। গঠনগতভাবে এটি প্রোটিন জাতীয় পদার্থ। অ্যান্টিবডি হলো প্রতিরক্ষামূলক প্রোটিন জাতীয় পদার্থ। হরমোনও প্রোটিন জাতীয় এক প্রকার রাসায়নিক দূত।

১২৮. মকরক্রান্তি রেখা কোনটি?

সমাধান: দক্ষিণ গোলার্ধে ২৩.৫° (বা ২৩°৩০') দক্ষিণ অক্ষরেখাকে মকরক্রান্তি রেখা বলে। আর উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলে।

১২৯. পরম শূন্য তাপমাত্রা কোনটি?

সমাধান: যে তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। সাধারণত -২৭৩° সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। কেলভিন স্কেলে এর মান 0 K (শূন্য কেলভিন)।

১৩০. আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?

সমাধান: একটি আদর্শ বিভব উৎসের (Voltage Source) অভ্যন্তরীণ রোধ শূন্য (০) হয়; এটা যে কোন পরিমাণের বিদ্যুৎ সরবরাহ এবং শোষণ করতে পারে।

১৩১. নিচের কোনটি Structured Query Language নয়?

সমাধান: SQL হলো Structured Query Language, তথ্য ভাণ্ডারের সাথে যোগাযোগের জন্য এটি ব্যবহৃত হয়। Java হলো একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

১৩২. ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname কে IP Address এ অনুবাদ করে-

সমাধান: DNS এর পূর্ণরূপ হলো Domain Name System Server. আমরা যখন ব্রাউজারে কোন ওয়েব Address লিখি, তখন DNS সার্ভার ওই ওয়েবসাইটের Hostname কে IP Address এ রূপান্তর করে।

১৩৩. নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?

সমাধান: সেবার ধরন অনুসারে Cloud Computing কে তিনভাগে ভাগ করা যায়ঃ ক. অবকাঠামোগত সেবা বা IaaS (Infrastructure as a Service), খ. প্ল্যাটফর্মভিত্তিক সেবা বা PaaS (Platform as a Service), এবং গ. সফটওয়্যার সেবা বা SaaS (Software as a Service)।

১৩৪. আমাজন এর ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি?

সমাধান: আমাজন এর ক্লাউড প্ল্যাটফর্ম হলো AWS (Amazon Web Services). Azure হলো মাইক্রোসফটের ক্লাউড সেবা।

১৩৫. নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System - কে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয়?

সমাধান: Ransomware হলো এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারের ফাইল এনক্রিপ্ট করে দেয় এবং সেগুলো ডিক্রিপ্ট বা খোলার জন্য হ্যাকাররা মুক্তিপণ বা অর্থ (Ransom) দাবি করে।

১৩৬. SCSI এর পূর্ণরূপ কী?

সমাধান: SCSI এর পূর্ণরূপ Small Computer System Interface. বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ডিভাইসগুলি সরাসরি একটি মাদারবোর্ড বা স্টোরেজ কন্ট্রোলার কার্ডে সংযুক্ত করার জন্য এটি ব্যবহৃত হয়।

১৩৭. নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?

সমাধান: কম্পিউটারে ব্যবহারের জন্য এমন কিছু উপায় আছে যাকে ইনপুট-আউটপুট উভয় পর্যায়ভুক্ত করা যায়। যেমনঃ Touch Screen, Modem, Headset, Digital Camera ইত্যাদি।

১৩৮. নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫ এর সমতুল্য?

সমাধান: এখানে (৬৭) = (৬ × ৮) + (৭ × ৮) = ৪৮ + ৭ = ৫৫। ∴ (৬৭) = (৫৫)১০

১৩৯. নিচের কোন Protocol টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?

সমাধান: Hypertext Transfer Protocol Secure (HTTPS) হল HTTP এর সুরক্ষিত Version. ব্রাউজার এবং ওয়েবসাইটের মধ্যে নিরাপদ বা এনক্রিপ্ট করা যোগাযোগ নিশ্চিত করতে এটি ব্যবহৃত হয়।

১৪০. Piconet কী?

সমাধান: ব্লুটুথ (Bluetooth) প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক গঠন করা সম্ভব হয় তার নাম পিকোনেট (Piconet)। একটি পিকোনেট এর আওতায় সর্বোচ্চ ৮টি যন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদান হতে পারে।

১৪১. এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রোটোকল ব্যবহার হয়?

সমাধান: ই-মেইল পাঠানো বা মেসেজ ট্রান্সফারের জন্য Simple Mail Transfer Protocol বা SMTP ব্যবহৃত হয়।

১৪২. যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারের ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ...... বলে।

সমাধান: Worms (ওয়ার্মস) হলো এমন এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা নেটওয়ার্ক ব্যবহার করে নিজে নিজেই অন্য কম্পিউটারে তার কপি বা প্রতিরূপ ছড়িয়ে দিতে পারে।

১৪৩. নিচের কোনটি System software নয়?

সমাধান: Mozilla Firefox হলো একটি Application software বা ওয়েব ব্রাউজার। অন্যদিকে Linux, Android, এবং Apple iOS হলো System software বা অপারেটিং সিস্টেম।

১৪৪. নিচের কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত?

সমাধান: ITU (International Telecommunication Union) হলো সেই আন্তর্জাতিক সংস্থা যারা 4G সহ বিভিন্ন মোবাইল নেটওয়ার্কের গ্লোবাল স্ট্যান্ডার্ড নির্ধারণ বা প্রস্তুত করে থাকে।

১৪৫. নিচের কোনটি Open Source Software?

সমাধান: *এখানে বইয়ের উত্তরে ভুল আছে, অপশনগুলোর মধ্যে কোনোটিই পুরোপুরি ওপেন সোর্স নয়। তবে Google Chrome এর পেছনের ইঞ্জিন Chromium একটি ওপেন সোর্স প্রজেক্ট।*

১৪৬. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?

সমাধান: উন্নয়নের জন্য গণতন্ত্র ও সুশাসনের বিকল্প নেই। সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক এবং চূড়ান্ত ব্যাখ্যাকারী প্রতিষ্ঠান।

১৪৭. বাংলা সর্বপ্রাচীন জনপদের নাম কী?

সমাধান: প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। 'পুণ্ড্র' বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুণ্ড্রনগর।

১৪৮. বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

সমাধান: 'বঙ্গ' একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ নামে একটি জনপদ গড়ে উঠেছিল। বৃহত্তর বগুড়া, পাবনা, ঢাকা, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ নিয়ে 'বঙ্গ' গঠিত হয়েছিল।

১৪৯. কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে পরিচিত হয়ে ওঠে?

সমাধান: বাঙ্গালা চৌদ্দ শতক হতে, বিশেষ করে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহের আমল (মুসলিম যুগ) থেকে রাজ্যের নাম হিসেবে অধিকতর স্পষ্টভাবে ব্যবহৃত হয়ে আসছে।

১৫০. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

সমাধান: দক্ষ সুবাদার হিসাবে বাংলায় ক্ষমতায় আসেন মুর্শিদ কুলি খান (১৭০০-১৭২৭ খ্রিষ্টাব্দ)। প্রথমে তাঁকে বাংলার দেওয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি বাংলার স্বাধীন নবাব হিসেবে আত্মপ্রকাশ করেন।

১৫১. চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?

সমাধান: ফা-হিয়েন প্রাচীন চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী। পঞ্চম শতকে বাংলায় আসেন চৈনিক তীর্থযাত্রী ফা-হিয়েন। মধ্য এশিয়া ভারত ও শ্রীলঙ্কা ভ্রমণ করে এ সংক্রান্ত বিবরণ লিপিবদ্ধ করে যান তিনি।

১৫২. বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

সমাধান: ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতে লর্ড কার্জন সমগ্র বাংলাকে দুটি প্রদেশে ভাগ করে। একটিতে থাকে পূর্ব বাংলা ও আসাম এবং অন্যটিতে থাকে পশ্চিম বাংলা। বাংলার এ বিভক্তি বঙ্গভঙ্গ নামে পরিচিত।

১৫৩. 'তমদ্দুন মজলিশ' কে প্রতিষ্ঠা করেন?

সমাধান: তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শপ্রায়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয়।

১৫৪. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি' গানটি কে রচনা করেন?

সমাধান: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। এই গানটির প্রথম সুরকার আবদুল লতিফ এবং আধুনিক বা বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।

১৫৫. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?

সমাধান: ভৌগোলিক বা সাংস্কৃতিক উভয় ক্ষেত্রে বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন সিয়েরালিওন। কিন্তু এ দুই দেশের সম্পর্ক এতটাই গভীর ও আন্তরিক যে, এ দেশের ভাষাকে নিজেদের করে নিয়েছে আফ্রিকার এই দেশটি।

১৫৬. বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা -

সমাধান: সরকারি গেজেট (২৩ মার্চ, ২০১৯) এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি।

১৫৭. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন?

সমাধান: সাহিত্যগগনে নজরুলের আত্মপ্রকাশ আকস্মিক হলেও রবীন্দ্রনাথ তাঁর প্রতিভা ও স্বকীয়তা চিনতে ভুল করেননি। এ জন্যই তিনি 'ধূমকেতু' পত্রিকার প্রকাশনা উপলক্ষে সারথিকে আশীর্বাণী পাঠিয়েছিলেন।

১৫৮. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?

সমাধান: জাতীয় প্রতীকে ৪টি তারকা চিহ্ন রয়েছে। এই চারটি তারকা দিয়ে বোঝানো হয়ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি। জাতীয় প্রতীকে উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরযুক্ত পাতা, তার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা রয়েছে।

১৫৯. বাঙালির মুক্তির সনদ 'ছয় দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?

সমাধান: বাঙালির মুক্তির সনদ 'ছয় দফা' ২৩ মার্চ, ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহোরে বিরোধীদল সমূহের জাতীয় সম্মেলনে শেখ মুজিবুর রহমান এটি প্রথম উত্থাপন করেন।

১৬০. 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' জাতির পিতা কবে এই ঘোষণা দেন?

১৬১. বাংলাদেশের জুম চাষ কোথায় হয়?

সমাধান: জুম বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সর্বাধিক প্রচলিত চাষাবাদ পদ্ধতি। এটি মূলত পাহাড়ের ঢালে বন জঙ্গল পুড়িয়ে পরিষ্কার করে করা হয়। পার্বত্য অঞ্চলের (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) উপজাতিদের জীবন-জীবিকার প্রধান অবলম্বন এই জুম চাষ।

১৬২. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?

সমাধান: বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজারে (৯১টি)। উল্লেখ্য, সবচেয়ে বেশি চা বাগান রয়েছে সিলেট বিভাগে (১৩১টি) আর দেশে মোট চা বাগান রয়েছে ১৬৭টি।

১৬৩. 'ধর্মীয় স্বাধীনতা' বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?

সমাধান: 'ধর্মীয় স্বাধীনতা' আছে সংবিধানের ৪১নং অনুচ্ছেদে।

১৬৪. বাংলাদেশের প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়?

সমাধান: বাংলাদেশে ১০ বছর পর পর আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।

১৬৫. বাংলাদেশের জিডিপি তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

সমাধান: দেশের অর্থনীতিতে সেবা খাতে অন্তর্ভুক্ত কার্যক্রমগুলোর অবদান সবচেয়ে বেশি। (যেমন- পরিবহন, টেলিকম, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি)।

১৬৬. ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত?

সমাধান: অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬.৯৪%।

১৬৭. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?

সমাধান: ২০১৫ সালের ১ জুলাই বিশ্বব্যাংকের বিবেচনায় বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়।

১৬৮. বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে?

সমাধান: বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য রাশিয়ার গ্লাভকসমসের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়। এটি হবে একটি আর্থ অবজারভেটরি (Earth Observation) স্যাটেলাইট।

১৬৯. কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?

সমাধান: কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের ১০২নং অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি হাইকোর্টে রিট বা মামলা করতে পারেন।

১৭০. বাংলাদেশে সরকার পদ্ধতি-

সমাধান: একক সরকার পদ্ধতি বা Unitary System of Government বলতে বোঝায় রাষ্ট্র হবে একক। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার পদ্ধতি এককেন্দ্রিক (Unitary)।

১৭১. BSTI এর পূর্ণ অভিব্যক্তি কী?

সমাধান: BSTI এর পূর্ণরূপ Bangladesh Standards and Testing Institution. এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা সেবার মান এবং পণ্যের মান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত।

১৭২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করা হয়?

সমাধান: স্বাধীনতার পর ১৯৭২ সালে মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে খেতাব প্রদান করা হয়। এর মধ্যে বীর শ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন এবং বীর প্রতীক ৪২৬ জন। (নোট: বইয়ে ভুলবশত অপশন D দেওয়া ছিল, কিন্তু বীর বিক্রম ১৭৫ জন যা অপশন C)।

১৭৩. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

সমাধান: বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকারে (মুজিবনগর সরকার) এ এইচ এম কামারুজ্জামান ছিলেন স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রী।

১৭৪. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?

সমাধান: 'সোনার তরী' (১৮৯৪) হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। বাকিগুলো কাজী নজরুল ইসলামের রচনা।

১৭৫. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?

সমাধান: UNESCO ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে 21 February কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ২০০০ সালে।

১৭৬. যে গুণের মাধ্যমে মানুষ 'ভুল' ও 'শুদ্ধ' এর পার্থক্য নির্ধারণ করতে পারে তা হচ্ছে-

সমাধান: মূল্যবোধ হলো বিশ্বাস এর অন্তর্নিহিত মূল্য। সামাজিক রীতিনীতির উচ্চতম মানদণ্ড হিসেবে সমাজে ভালো-মন্দ, ভুল-শুদ্ধ নির্ধারক হিসেবে কাজ করে মূল্যবোধ।

১৭৭. জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে 'শুদ্ধাচার' হচ্ছে-

সমাধান: জাতীয় শুদ্ধাচার কৌশল হলো দুর্নীতি ঠেকাতে নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে সরকার প্রণীত একটি সুশাসন কৌশল। এর সংজ্ঞানুযায়ী এটি হলো সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ।

১৭৮. বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে-

১৭৯. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-

১৮০. জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম-

সমাধান: জাতিসংঘ বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ইউনাইটেড নেশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (UNCAC) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

১৮১. গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-

সমাধান: গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আধুনিক যুগে সবার কাঙ্ক্ষিত একটি বিষয়। আর গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন পরমতসহিষ্ণুতার চর্চা করা।

১৮২. সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে 'স্বার্থের সংঘাত' (Conflict of interest) এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে-

১৮৩. রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী-

১৮৪. প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে-

১৮৫. 'সততার জন্য সদিচ্ছা'র কথা বলেছেন-

সমাধান: পাশ্চাত্য দর্শনের ভাণ্ডার যাঁদের উচ্চমার্গীয় চিন্তাভাবনায় এবং লেখনীর দ্বারা সমৃদ্ধ হয়ে রয়েছে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট (Immanuel Kant) ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনিই 'সততার জন্য সদিচ্ছা'র কথা বলেছেন।

১৮৬. প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন চিত্রটি বসবে? (চিত্রভিত্তিক সিরিজ)

সমাধান: প্রথম চিত্রের ত্রিভুজটি পরিবর্তিত হয়ে দ্বিতীয় চিত্রের ত্রিভুজ গঠিত হয় (ভেতরের দাগগুলো অনুভূমিক হয়)। একইভাবে তৃতীয় চিত্রের চতুর্ভুজটি পরিবর্তিত হয়ে চতুর্থ চিত্রে গঠিত হবে যা (২) নং অপশনের অনুরূপ।

১৮৭. P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P এর ছেলে হলো S এর ভাই। তাহলে Q হলো R এর-

সমাধান: P ও Q দুই ভাই। R এবং S দুই বোন। যেহেতু P এর ছেলে S এর ভাই, তার মানে S হলো P এর মেয়ে এবং R ও P এর মেয়ে। যেহেতু Q হলো P এর ভাই, সেহেতু Q হলো R এর বাবার ভাই অর্থাৎ চাচা।

১৮৮. স্ট্যাপলারের সাথে যেমন স্ট্যাপল, সুচের সাথে তেমন-

সমাধান: স্ট্যাপলারের সাথে স্ট্যাপল পিন দিয়ে কোন কিছু জোড়া লাগানো হয়। আর সুচের সাথে সুতা দিয়ে কোন কিছু জোড়া লাগানো হয় বা সেলাই করা হয়।

১৮৯. 165135 যদি Peace হয়, তবে 1215225 হবে-

সমাধান: এখানে Alphabet এর অবস্থানগত মান হলোঃ P=16, E=5, A=1, C=3, E=5 (165135)। তাহলে 12-15-22-5 = L(12) O(15) V(22) E(5) = LOVE হবে।

১৯০. নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে? (বড় ত্রিভুজের ভেতর বিভিন্ন ছেদক রেখা)

সমাধান: চিত্রটি বিশ্লেষণ করলে দেখা যায়, ছোট একক ত্রিভুজ ৬টি, ২ ঘর মিলে ত্রিভুজ ৩টি, ৩ ঘর মিলে ৬টি এবং সম্পূর্ণ বড় ত্রিভুজ ১টি। মোট ত্রিভুজ = ৬ + ৩ + ৬ + ১ = ১৬টি।

১৯১. ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বামদিকে কত ওজন রাখতে হবে? (বামে দূরত্ব ৪ মিটার, ডানে দূরত্ব ৩ মিটার এবং ওজন ৮ কেজি)

সমাধান: লিভারের ভারসাম্যের সূত্র অনুসারে: ওজন × দূরত্ব = ওজন × দূরত্ব
⇒ x × 4 = 8 × 3
⇒ x = 24 / 4 = 6 কেজি।

১৯২. ২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?

সমাধান: ১২ জানুয়ারি শুক্রবার হলে ১৯, ২৬ জানুয়ারি শুক্রবার হবে। ফেব্রুয়ারি মাস ২৮ দিনের, তাই ২, ৯, ১৬, ২৩ ফেব্রুয়ারি শুক্রবার হবে। ২, ৯, ১৬ মার্চ শুক্রবার হবে। অতএব ১৭ মার্চ হবে শনিবার।

১৯৩. ৫, ৭, ১০, ১৪, ... ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?

সমাধান: ধারাটি নিচের মতো করে এগিয়েছেঃ
৫ + ২ = ৭
৭ + ৩ = ১০
১০ + ৪ = ১৪
১৪ + ৫ = ১৯ (শূন্যস্থানের সংখ্যা)
১৯ + ৬ = ২৫।

১৯৪. 'MEMORY' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?

সমাধান: আয়নায় দেখলে ডানদিক বামদিকে চলে আসে এবং অক্ষরগুলো উল্টে যায়। MEMORY এর আয়না প্রতিবিম্ব হবে YROMEM (যেখানে E এবং অন্যান্য বর্ণ আয়নার নিয়মে উল্টো দেখাবে)।

১৯৫. প্রশ্ন-চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? (ত্রিভুজের গাণিতিক সম্পর্ক)

সমাধান: ১ম চিত্রে: (৫ × ৯) + ৩ = ৪৫ + ৩ = ৪৮
২য় চিত্রে: (৭ × ৮) + ৪ = ৫৬ + ৪ = ৬০
অতএব, ৩য় চিত্রে হবে: (৯ × ৭) + ৫ = ৬৩ + ৫ = ৬৮।

১৯৬. কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?

সমাধান: কোনো কিছুর কারণ জানতে 'why' (কেন); কোনো কিছুর নাম বা উদ্দেশ্য জানতে 'what'; কারো নাম জানতে 'who' এবং ধরন বা কেমন জানতে 'how' দিয়ে শুরু করতে হয়।

১৯৭. নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

সমাধান: বাংলা বর্ণমালার ক্রম অনুসারে অপশন (b) এর শব্দগুলো সঠিক নিয়মে সাজানো রয়েছে।

১৯৮. যদি PLAY এর কোড ৮১২৩ এবং RHYME এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE এর কোড হবে-

সমাধান: প্রদত্ত কোড থেকে পাই: P=8, L=1, A=2, Y=3 এবং R=4, H=9, Y=3, M=6, E=7.
অতএব, M(6) A(2) L(1) E(7) = 6217.

১৯৯. এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত? ৩, ৫, ৮, ১৩, ২১, ...

সমাধান: এই সিরিজটিকে ফিবোনাচ্চি (Fibonacci) সিরিজ বলা হয়। এর নিয়ম হলো পরবর্তী সংখ্যা = পূর্ববর্তী দুই সংখ্যার সমষ্টি। সেই হিসেবে, পরবর্তী সংখ্যা = ২১ + ১৩ = ৩৪।

২০০. একটি দেয়াল ঘড়িতে যখন ৩টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বদিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?

সমাধান: ঘড়িতে যখন ৩টা বাজে তখন ঘণ্টার কাঁটা ৩-এর ঘরে এবং মিনিটের কাঁটা ১২-এর ঘরে থাকে। ৩ এর দিক যদি পূর্ব হয়, তবে ১২ এর দিক হবে উত্তর।
```

You may also like

Leave a Comment